প্রিন্ট এর তারিখঃ মে ২৭, ২০২৬, ৩:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০২৬, ৩:৫৪ এ.এম
তীব্র শীতে দুঃস্থ শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো বিজিবির উপ-শাখা সীপকস, রাজনগর জোন

রাঙ্গামাটি’র লংগদুতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর উপ-শাখা সীমান্ত পরিবার কল্যান সমিতির উদ্যোগে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে রাজনগর জোনের আওতাধীন পাহাড়ের দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর উপ-শাখা সীমান্ত পরিবার কল্যান সমিতি (সীপকস) এর সাধারণ সম্পাদিকা হাসনা হেনা।
সোমবার( ০৫ জানুয়ারি) সকালে রাজনগর জোন সদরে পাহাড়ী অঞ্চলে তীব্র শীতের কবলে থাকা শতাধিক শীতার্ত দু:স্থ পাহাড়ী বাঙালী জনসাধারণের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
উপ-শাখা সীপকস রাজনগর জোনের সাধারণ সম্পাদিকা তার বক্তৃতায় পিছিয়ে পড়া পার্বত্য জনগোষ্ঠীর মনোন্নয়নে এবং সুশিক্ষার নিমিত্তে শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধনে সারা দেশের ন্যায় রাজনগর ব্যাটালিয়নের (৩৭ বিজিবি) উপ-শাখা সীমান্ত পরিবার কল্যান সমিতি ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাবেন বলে অঙ্গিকার করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com