জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলায় সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, রচনা, বিতর্ক, অভিনয়, হামদ, নাত ও ক্বেরাত—এই নয়টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক ঝুলন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ এম. জাহাঙ্গীর আলম।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের, নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়ালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে নির্বাচিতদের পরবর্তীতে জেলা পর্যায়ে অংশগ্রহণের জন্য মনোনীত করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com