মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  বহু বছর পর ফিরে পেলেন দৃষ্টিশক্তি: মহালছড়ি জোনের উদ্যোগে ৭৬ জনের ছানি অপারেশন ফাঁসিয়াখালী রেঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, তদন্তের দাবি বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠবোঝাই দুই জিপ জব্দ থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, যুবলীগ-আওয়ামী লীগ নেতাসহ আটক ২০ রামুতে পারিবারিক বিরোধে ছেলের গুলিতে বাবা নিহত, এলাকায় চাঞ্চল্য কুরাং পাড়া ও কুরাং বাজারে সোলার চালিত পানি প্রকল্পে স্বস্তি ফিরেছে শতাধিক পরিবারে বান্দরবানের বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির মানবিক সহায়তা নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্প কাপ্তাইয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে ডাকাতি: একজন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়নি
Notice :

নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নৌকা ভ্রমণ

শহিদুল ইসলাম, নানিয়ারচর।।

নানিয়ারচর জোনের উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত বগাছড়ি আল-আমিন উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ, প্রীতিভোজ ও নৌকা ভ্রমণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের মোট ৪০ জন কৃতী ছাত্র-ছাত্রীসহ শিক্ষক-শিক্ষিকাগণ অংশগ্রহণ করেন। কর্মসূচির শুরুতে নানিয়ারচর জোনের পক্ষ থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা, দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এতে সেনাবাহিনীর দেশরক্ষা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমে অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রেজেন্টেশন শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রীতিকর নৌকা ভ্রমণের আয়োজন করা হয়। পাহাড় ও কাপ্তাই লেকঘেরা প্রাকৃতিক পরিবেশে নৌকা ভ্রমণের মাধ্যমে শিক্ষার্থীরা আনন্দঘন সময় কাটায় এবং প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগ পায়।

অনুষ্ঠানটি নানিয়ারচর জোন কমান্ডার বিএ-৭৯০০ লেফটেন্যান্ট কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি-এর উপস্থিতিতে পরিচালিত হয়। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানের এক পর্যায়ে বিদ্যালয়ের কৃতী ছাত্র-ছাত্রীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়। তাদের শিক্ষাগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুরস্কার তুলে দেওয়া হয়, যা শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি করে। শিক্ষক-শিক্ষিকাগণ এ ধরনের উদ্যোগের জন্য নানিয়ারচর জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবর্ধনা ও পুরস্কার বিতরণ শেষে সকল অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শিক্ষক, শিক্ষার্থী ও সেনাবাহিনীর সদস্যদের মধ্যে আন্তরিক মতবিনিময়ের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হচ্ছে। ভবিষ্যতেও সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর জোনে শিক্ষাবান্ধব ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *