
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর জুনিয়র মাদ্রাসা হিফজখানা ও এতিমখানার উদ্যোগে ২য় বার্ষিক দ্বীনি মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন রাজস্থলী বাজার জামে মসজিদের খতিব ও নুরুল উলুম নুরানি মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকার হাসনাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি বেলাল হোসাইন বেলালী।
বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন মাওলানা মুফতি হাসান গালিব, মাওলানা মুফতি মুহাম্মদ মুহসিন, মাওলানা মুফতি এরশাদুল আলম মাসউদ, মুফতি আহমদ উল্লাহ জামাল ও মাওলানা রাশেদুল ইসলাম।
বক্তারা কোরআন-হাদিসের আলোকে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ, মা-বাবার প্রতি সদ্ব্যবহার এবং ইহকাল-পরকালের গুরুত্ব তুলে ধরেন।
মাহফিলে হেফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ি পরানো হয় এবং বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। শেষে দেশ ও বিশ্ববাসীর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।