শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক স্ট্যাটাসে নজর, রাঙ্গামাটির আসামবস্তি কেন্দ্রীয় শ্মশানে ডিপ টিউবওয়েল স্থাপন বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত ১১ কোটি টাকায় বান্দরবানে তিনটি আধুনিক বাজার ভবন সম্পন্ন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সাজেকে পর্যটকের হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দিল বাংলাদেশ সেনাবাহিনী লংগদুতে জমি দখল ও আদালতের আদেশ অমান্যের অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি ৩৭ বিজিবির লামায় মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স পাহাড় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান আবাসন সংকটে লামার ১,৩২৫ সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রভাব পড়ছে সেবায় জ্ঞানের আলো ছড়াতে ঈদগাঁওতে নতুন পাঠাগার পানছড়ির মরাটিলায় ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়, পৃথক মন্দির নির্মাণে সহায়তার আহ্বান কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ঈদগাঁওতে দু’ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী: যুবনেতা ইমরুল হাসান তালুকদার বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী, সংগঠক ও বাচিকশিল্পী চিংলামং চৌধুরী
Notice :

খাগড়াছড়িতে রুফটপ সোলার নিয়ে জনপ্রতিনিধিদের পরামর্শ সভা

দহেন বিকাশ ত্রিপুরা, স্টাফ রিপোর্টার।।

খাগড়াছড়িতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) ব্যবহারে জনসচেতনতা ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে রবিবার (১১জানুয়ারি ২০২৬) বিকেলে খাগড়াছড়ি সদরের পানখাইয়া পাড়াস্থ এনজিও সংস্থা ‘আলো’ অফিস হলরুমে জনপ্রতিনিধি ও অংশীজনদের সঙ্গে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ, সংবাদমাধ্যম প্রতিনিধি এবং সাধারণ জনগণ অংশ নেন।

প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম খাগড়াছড়ির সভাপতি অরুণ কান্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা ও জয়া ত্রিপুরা। আলোচনায় রুফটপ সোলারের প্রয়োজনীয়তা, সম্ভাবনা, নেট মিটারিং সুবিধা এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি গুরুত্ব পায়।

জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, ব্যাপকভাবে রুফটপ সোলার স্থাপন করা গেলে দেশে বড় বাজার ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং জ্বালানি আমদানির চাপ কমবে। সভাপতির বক্তব্যে অরুণ কান্তি চাকমা বলেন, রুফটপ সোলার বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি আয় সৃষ্টির সুযোগও তৈরি করে।

সম্মানিত অতিথিরা নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রচার-প্রচারণা জোরদার, দালান নির্মাণে সোলার বাধ্যতামূলক করা এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকে সৌরবিদ্যুতের আওতায় আনার আহ্বান জানান। সভা থেকে ভবিষ্যৎ অ্যাডভোকেসি কার্যক্রমে এসব মতামত অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ধারণাপত্র উপস্থাপন করেন নারী নেত্রী নমিতা চাকমা এবং সঞ্চালনা করেন সংবাদকর্মী নুরুচ্ছাফা মানিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *