মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  বহু বছর পর ফিরে পেলেন দৃষ্টিশক্তি: মহালছড়ি জোনের উদ্যোগে ৭৬ জনের ছানি অপারেশন ফাঁসিয়াখালী রেঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, তদন্তের দাবি বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠবোঝাই দুই জিপ জব্দ থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, যুবলীগ-আওয়ামী লীগ নেতাসহ আটক ২০ রামুতে পারিবারিক বিরোধে ছেলের গুলিতে বাবা নিহত, এলাকায় চাঞ্চল্য কুরাং পাড়া ও কুরাং বাজারে সোলার চালিত পানি প্রকল্পে স্বস্তি ফিরেছে শতাধিক পরিবারে বান্দরবানের বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির মানবিক সহায়তা নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্প কাপ্তাইয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে ডাকাতি: একজন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়নি
Notice :

রামগড়ে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় প্রতিনিধি।।

খাগড়াছড়ি জেলার রামগড়ে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ই জানুয়ারি) বিকেল ৩টায় রামগড় উপজেলা বিএনপির কার্যালয়ে মেধাবী গরীব অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের রামগড় শাখার প্রতিনিধি রায়হানের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে প্রধান অতিথি বলেন ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন সবসময় মেধাবী গরীব অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সহ স্কুল কলেজে ভর্তি পরীক্ষার জন্য ফরম পূরন করার আর্থিক সহযোগিতা করে থাকেন। এছাড়াও ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন গরীব অসহায় মানুষের উন্নয়নে সবসময় কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।

এসময় প্রধান অতিথি তিনজন শিক্ষার্থীকে পরীক্ষার ফরম পূরন করতে আর্থিক উপহার শহীদ জিয়ার খাল পাড় উচ্চ বিদ্যালয়ের জন্য সাউন্ড সিস্টেম এবং উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৫০জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন, ওয়াদুদ ভূ্ঁইয়া ফাউন্ডেশনের সদস্যবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *