মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  বহু বছর পর ফিরে পেলেন দৃষ্টিশক্তি: মহালছড়ি জোনের উদ্যোগে ৭৬ জনের ছানি অপারেশন ফাঁসিয়াখালী রেঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, তদন্তের দাবি বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠবোঝাই দুই জিপ জব্দ থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, যুবলীগ-আওয়ামী লীগ নেতাসহ আটক ২০ রামুতে পারিবারিক বিরোধে ছেলের গুলিতে বাবা নিহত, এলাকায় চাঞ্চল্য কুরাং পাড়া ও কুরাং বাজারে সোলার চালিত পানি প্রকল্পে স্বস্তি ফিরেছে শতাধিক পরিবারে বান্দরবানের বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির মানবিক সহায়তা নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্প কাপ্তাইয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে ডাকাতি: একজন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়নি
Notice :

রামগড়ে বেগম খালেদা জিয়ার স্মরণে প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির দোয়া মাহফিল

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় প্রতিনিধি।।

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে  খাগড়াছড়ির রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ই জানুয়ারি) দুপুরে রামগড় ১নং ইউনিয়নের বলিপাড়া এলাকায় রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির সদর ইউনিয়নের সমন্বয়ক মো.সাহাব উল্ল্যাহ এর সভাপতিত্বে এবং উপজেলা প্রবীণ বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য মুসা আহমেদ এর সঞ্চালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো.জসিম উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির আহবায়ক সিদ্দিকুর রহমান, সদস্য সচিব ফয়েজ আহম্মদ, রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, রামগড় পৌর বিএনপির সভাপতি মো.বাহার উদ্দিন, সাধারন সম্পাদক সাফায়েত উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত দোয়া মাহফিলে রামগড় সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রবীণ বিএনপির সদস্য সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *