বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি রাঙামাটিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট রাঙ্গামাটি পুলিশের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’ ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত
Notice :

লক্ষ্মীছড়ি জোন কর্তৃক সম্প্রীতি নারী ফুটবল টুর্নামেন্টর ফাইনাল

মোবারক হোসেন, (লক্ষ্মীছড়ি) খাগড়াছড়ি:

মোবারক হোসেন, (লক্ষ্মীছড়ি) খাগড়াছড়ি:

পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন,শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষা বিস্তারসহ খেলাধুলার প্রচার, প্রসার ও উন্নয়নে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় লক্ষ্মীছড়ি জোনের সার্বিক তত্ত্ধসঢ়;বাবধানে দুল্যাতলী আর্মি ক্যাম্প সংলগ্ন মাঠে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট (মহিলা দল) এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

 

১৯ জানুয়ারি সোমবার বিকেলে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচে লক্ষ্মীছড়ি বালিকা ফুটবল একাদশকে ১-০গোলে হারিয়ে দুল্যাতলী বালিকা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে ট্রপি ও প্রাইজমানি তুলে দেন মিসেস রিজিয়ন কমান্ডার ও মিসেস জোন কমান্ডার।

 

পরে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগডিয়ার জেনারেল মো: নুরুল আমিন নারী খেলোয়ারড়দের উদ্দেশ্যে বলেন, জাতীয় দলের নারী খেলোয়াড় মনিকা চাকমার বাড়ি লক্ষ্মীছড়িতে। আরো অনেক মনিকা চাকমা হতে হবে। তোমরা অনেকেই খুব ভালো খেলেছো, তোমরা এক সময় জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করবে এই প্রত্যাশা রইল।

 

এসময় লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও জোনের উপ-অধিনায়ক মেজর সাদ বিন সাঈদ ও মেজর ফাহাদ বিন আসাদ, লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম সোহাগ, জেলা পরিষদ সদস্য অনিময় চাকমা, বাজার পরিচালনা কমিটির সভাপতি মো: ফোরকান হাওলাদার, ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, ত্রিলন চাকমা ও সুইশালা চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিরা খেলা উপভোগ করেন। এ টুর্নামেন্টে লক্ষীছড়ি জোনের আওতাধীন মোট ৪টি মহিলা ফুটবল দল অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *