মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  বহু বছর পর ফিরে পেলেন দৃষ্টিশক্তি: মহালছড়ি জোনের উদ্যোগে ৭৬ জনের ছানি অপারেশন ফাঁসিয়াখালী রেঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, তদন্তের দাবি বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠবোঝাই দুই জিপ জব্দ থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, যুবলীগ-আওয়ামী লীগ নেতাসহ আটক ২০ রামুতে পারিবারিক বিরোধে ছেলের গুলিতে বাবা নিহত, এলাকায় চাঞ্চল্য কুরাং পাড়া ও কুরাং বাজারে সোলার চালিত পানি প্রকল্পে স্বস্তি ফিরেছে শতাধিক পরিবারে বান্দরবানের বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির মানবিক সহায়তা নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্প কাপ্তাইয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে ডাকাতি: একজন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়নি
Notice :

কারাগার থেকেই ভোটাধিকার প্রয়োগ: খাগড়াছড়ি জেলা কারাগারের ১৬ বন্দী দিচ্ছেন পোস্টাল ব্যালটে ভোট

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি জেলা কারাগারে থাকা ১৬ জন কারাবন্দী পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের আগ্রহ থেকে এর আগে মোট ১৭ জন বন্দী পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছিলেন। তবে তাদের মধ্যে একজন জামিনে মুক্তি পাওয়ায় বর্তমানে কারাগারে থাকা ১৬ জনই ভোট প্রদান করবেন।

নিবন্ধনকারীদের মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশুতোষ চাকমা ও সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম। নিবন্ধিত ১৬ জন ভোটারের মধ্যে ২ জন সাজাপ্রাপ্ত এবং ১৪ জন বিচারাধীন আসামি বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি জেলা কারাগারের জেল সুপার সাহাদাত হোসেন জানান, বর্তমানে খাগড়াছড়ি কারাগারে ২৭ জন সাজাপ্রাপ্তসহ মোট ২৫০ জনের বেশি বন্দী রয়েছেন। তিনি বলেন,“কারাগারে থাকা অবস্থায় ১৭ জন বন্দী পোস্টাল ভোটে আগ্রহ প্রকাশ করে নিবন্ধন করেছিলেন। একজন জামিনে মুক্তি পাওয়ায় বর্তমানে ১৬ জন বন্দী জেলখানা থেকেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।”

অন্যদিকে খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, জেলায় একটি মাত্র সংসদীয় আসন রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে দেশ ও প্রবাস থেকে মোট ৭ হাজার ৫০ জন ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন।

তিনি আরও জানান,“কারাগারে থাকা অবস্থায় পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করা কেউ যদি পরবর্তীতে জামিনে মুক্তিও পান, তবুও তিনি পোস্টাল ভোট দিতে পারবেন। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারকে কারাগার থেকেই পোস্টাল ব্যালট সংগ্রহ করতে হবে।”

কারাগারে থেকেও ভোটাধিকার প্রয়োগের এই সুযোগ নির্বাচনী ব্যবস্থায় অংশগ্রহণ ও নাগরিক অধিকারের গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *