মো. জয়নাল আবেদীন, আলীকদম
বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলার অবৈধ তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করে ৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আলীবাজার এফবিএম মালিক শওকত ও ইউবিএম মালিক জামাল উদ্দিন, এবিএম মালিক শামসুসহ তিনটি ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। একই সাথে ৭ হাজার ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করে লামা বনবিভাগ।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম বলেন, অবৈধ ৩ টি ইটভাটায় অভিযান পরিচালনা করে ৯ লাখ টাকা জরিমানা'সহ জ্বালানী কাঠ জব্দ করা হয়েছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বন রক্ষার্থে এই অভিযান চালানো হয়। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com