পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত খেদারবান জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার ৩২তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত এই মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে শুক্রবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন চট্টগ্রাম পটিয়া আল-জামিয়া আল-ইসলামিয়ার সহকারী শিক্ষা-পরিচালক শায়খ মুফতি জাকারিয়া আল-আযহারী। প্রধান আলোচক ছিলেন চকরিয়া আমজাদিয়া রফিকুল উলূম ফাযিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা কফিল উদ্দিন (এমএ)। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা হাছন আলী, হযরত মাওলানা সালাহ উদ্দিন, হযরত মাওলানা মিছবাহ উদ্দিন ও হযরত মাওলানা শহিদুল ইসলাম।
খেদারবান যুব সমাজের সার্বিক সহযোগিতা ও মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে সকালে হযরত আবু বক্কর সিদ্দিক (রা.) হাফেজখানার শিক্ষার্থীদের অংশগ্রহণে হিফজুল কোরআনের হোসনে সাওত তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রথম স্থান অর্জনকারী রায়হানকে ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি হিফজুল কোরআনের দাওর সম্পন্নকারী হাফেজ শহিদুল ইসলাম এবং অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা শহিদুল ইসলামকে শিক্ষক সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি নুরুল ইসলাম, বর্তমান সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি জাফর আলম কুতুবী, সাধারণ সম্পাদক মাহফূজুল করিম জাহিদসহ সমাজ ও মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাহফিল শেষে খেদারবান জামে মসজিদ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মরহুম কারী আবু হাশেমের অবদানের স্বীকৃতিস্বরূপ তার জ্যেষ্ঠ পুত্র রুহুল আমিনকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শেষে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা কফিল উদ্দিন (এমএ)।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com