কক্সবাজার জেলা ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক ইমাম সম্মেলনে দেশের সার্বিক কল্যাণ এবং আসন্ন গণভোটের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০ টায় শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে অনুষ্ঠিত সম্মেলনে জেলার ৯টি উপজেলা থেকে ইমাম-খতিবরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান বলেন, “দেশের ভবিষ্যৎ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ভূমিকা পালন করতে হবে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. মুহাম্মদ আবু তালহা। স্বাগত বক্তব্য দেন ইফার সহকারী পরিচালক মুহাম্মদ সরওয়ার আকবর।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজিব, অতিরিক্ত পুলিশ সুপার শামীম কবির এবং কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান। সম্মেলনে ইমামগণ দেশের কল্যাণে এবং গণভোটে জনমত গঠনে সচেষ্ট থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com