মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  বহু বছর পর ফিরে পেলেন দৃষ্টিশক্তি: মহালছড়ি জোনের উদ্যোগে ৭৬ জনের ছানি অপারেশন ফাঁসিয়াখালী রেঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, তদন্তের দাবি বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠবোঝাই দুই জিপ জব্দ থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, যুবলীগ-আওয়ামী লীগ নেতাসহ আটক ২০ রামুতে পারিবারিক বিরোধে ছেলের গুলিতে বাবা নিহত, এলাকায় চাঞ্চল্য কুরাং পাড়া ও কুরাং বাজারে সোলার চালিত পানি প্রকল্পে স্বস্তি ফিরেছে শতাধিক পরিবারে বান্দরবানের বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির মানবিক সহায়তা নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্প কাপ্তাইয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে ডাকাতি: একজন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়নি
Notice :

পানছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতবাড়ি পুড়ে ছাই

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক পাহাড়ি ব্যক্তির বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতঘরসহ আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের ধারণা, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক লাখ ২০ হাজার টাকা।

শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে পানছড়ি উপজেলার ৩ নম্বর পানছড়ি সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের যৌথ খামার এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম ওংজাই মারমা (৩৬)। তিনি পরিবারসহ ওই এলাকায় বসবাস করতেন।

স্থানীয় সূত্র জানায়, দুই কক্ষবিশিষ্ট মাটির ঘরে রান্নার সময় মাটির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ঘরে থাকা গ্যাস সিলিন্ডারে। একপর্যায়ে সিলিন্ডারটি বিস্ফোরিত হলে আগুন ভয়াবহ রূপ নেয় এবং অল্প সময়ের মধ্যেই পুরো ঘরটি পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ঘরের সকল আসবাবপত্র, প্রয়োজনীয় মালামালসহ নগদ প্রায় ১৮ হাজার টাকা পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে পানছড়ি ফায়ার সার্ভিস ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিলেও তাদের পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আশপাশের অন্যান্য বসতবাড়ি বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য দ্রুত সরকারি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *