শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক স্ট্যাটাসে নজর, রাঙ্গামাটির আসামবস্তি কেন্দ্রীয় শ্মশানে ডিপ টিউবওয়েল স্থাপন বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত ১১ কোটি টাকায় বান্দরবানে তিনটি আধুনিক বাজার ভবন সম্পন্ন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সাজেকে পর্যটকের হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দিল বাংলাদেশ সেনাবাহিনী লংগদুতে জমি দখল ও আদালতের আদেশ অমান্যের অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি ৩৭ বিজিবির লামায় মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স পাহাড় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান আবাসন সংকটে লামার ১,৩২৫ সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রভাব পড়ছে সেবায় জ্ঞানের আলো ছড়াতে ঈদগাঁওতে নতুন পাঠাগার পানছড়ির মরাটিলায় ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়, পৃথক মন্দির নির্মাণে সহায়তার আহ্বান কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ঈদগাঁওতে দু’ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী: যুবনেতা ইমরুল হাসান তালুকদার বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী, সংগঠক ও বাচিকশিল্পী চিংলামং চৌধুরী
Notice :

আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবসে খাগড়াছড়িতে সনাকের মানববন্ধন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।

“জীবাশ্ম জ্বালানিকে না বলুন”এই আহ্বানকে সামনে রেখে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষ্যে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাকের স্বাস্থ্য উপ-কমিটির আহ্বায়ক জহুরুল আলম। মানববন্ধনে বক্তারা বলেন, ক্রমবর্ধমান জলবায়ু সংকট ও পরিবেশ দূষণের জন্য জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার অন্যতম দায়ী। এই পরিস্থিতি থেকে উত্তরণে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির বিকল্প ব্যবহারের কোনো বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে শুধু জ্বালানি ব্যবস্থার পরিবর্তনই নয়, এর পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা, নীতিগত স্বচ্ছতা এবং জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য। বিশেষ করে পাহাড়ি ও পরিবেশ-সংবেদনশীল অঞ্চলে উন্নয়ন কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে পরিবেশগত ভারসাম্য রক্ষা করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরা, আনন্দ ট্রেনিং সেন্টারের কর্মকর্তা শ্যামল রোজারিও, সনাক সদস্য অংসুই মারমা, বিধান রায় বিশ্বাস ও ত্রিনা চাকমা। বক্তারা নিজ নিজ বক্তব্যে পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে সরকারের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন।
মানববন্ধনে সনাকের অন্যান্য সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *