মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  বহু বছর পর ফিরে পেলেন দৃষ্টিশক্তি: মহালছড়ি জোনের উদ্যোগে ৭৬ জনের ছানি অপারেশন ফাঁসিয়াখালী রেঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, তদন্তের দাবি বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠবোঝাই দুই জিপ জব্দ থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, যুবলীগ-আওয়ামী লীগ নেতাসহ আটক ২০ রামুতে পারিবারিক বিরোধে ছেলের গুলিতে বাবা নিহত, এলাকায় চাঞ্চল্য কুরাং পাড়া ও কুরাং বাজারে সোলার চালিত পানি প্রকল্পে স্বস্তি ফিরেছে শতাধিক পরিবারে বান্দরবানের বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির মানবিক সহায়তা নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্প কাপ্তাইয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে ডাকাতি: একজন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়নি
Notice :

পানছড়িতে শিক্ষার্থীদের জন্য “সততা স্টোর” উদ্বোধন

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি

খাগড়াছড়ি: দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিক্রেতাবিহীন “সততা স্টোর” উদ্বোধন করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় রাঙ্গামাটির অর্থায়নে বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকালে পানছড়ি বাজারস্থ সানরাইজ কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় রাঙ্গামাটির উপ-সহকারী পরিচালক মোঃ সরোয়ার হোসেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধ গড়ে তুলতেই বিক্রেতাবিহীন সততা স্টোর চালু করা হয়েছে। ছোটবেলা থেকেই সততার চর্চা করলে ভবিষ্যতে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্য উপস্থিত বক্তাদের মধ্যে ছিলেন সানরাইজ কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, এবং পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি। এছাড়া বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিক্রেতাবিহীন এই সততা স্টোরে শিক্ষার্থীরা নিজ দায়িত্বে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করে নির্ধারিত মূল্য নির্দিষ্ট স্থানে প্রদান করবে। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সততা, আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্বশীলতার মানসিকতা গড়ে তুলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *