
বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটি ২৯৯নং আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে বাঘাইছড়ি। এর অংশ হিসেবে বাঘাইছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (৩০ জানুয়ারী ) বিকেলে ‘বাঘাইছড়ি বিএনপি পরিবার’-এর ব্যানারে এই প্রচারণা চালানো হয়। নির্বাচনী প্রচারণাকালে নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু, সদস্য সচিব মোঃ ওমর আলী, যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন বাহারি, যুগ্ম আহবায়ক জাবেদুল আলম এবং যুগ্ম আহবায়ক মোঃ রহমত উল্লাহ খাজা।
গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে তারা পরিবর্তনের অপেক্ষায় আছে।”
উক্ত কর্মসূচিতে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ বিএনপি, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রচারণা শেষে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।