
রাঙ্গামাটির লংগদু উপজেলার রাবেতা মডেল বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠান বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আবু বক্করের সঞ্চালনায় সম্পন্ন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি। বিশেষ অতিথি ছিলেন লংগদু ৩৮ আনসার ব্যাটালিয়নের পরিচালক নব কুমার বিশ্বাস বিভিএম, লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর শাহিনূর আল সাকিব পিএসসি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহ নেওয়াজ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সিরাজুল ইসলামসহ অনেকে।
অনুষ্ঠানে লংগদু জোনের পক্ষ থেকে কোমলমতি শিশুদের নিরাপদ পানির জন্য সেভেন স্টেজ ওয়াটার ফিল্টার স্থাপন ও উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি লে. কর্নেল মীর মোর্শেদ বলেন, “সবার আগে ভালো মানুষ হতে হবে। বাবা-মাকে সন্তানদের ভবিষ্যতের লক্ষ্য অনুযায়ী শিক্ষা নিশ্চিত করতে হবে, যাতে তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারে।