সারাদেশের ন্যায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বাংলাদেশ ও ভারতীয় সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে বিজিবির নজরধারীর পাশাপাশি সাজেক বাঘাইহাট ও আশপাশের ১৫ টি বর্ডার পোস্টে টহল জোরদার করা হয়েছে।
১৩ ডিসেম্বর শনিবার সকাল থেকে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো: মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় সীমান্তে নিরাপত্তা জোরদার ও টহল জোরদার করা হয়েছে। সাজেক গামী প্রতিটি যানবাহন তল্লাশি চালিয়ে সন্দেহজনক আসামী ও অবৈধ অস্ত্র গোলাবারুদ ও মাদকের সন্ধান চলছে। বিজিবি জানায় বাঘাইছড়ি উপজেলার সাথে ভারতের ১৫৭ কিলোমিটার সীমান্ত এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তার লক্ষে বিজিবি কাজ করে যাচ্ছে। অবৈধ পথে কেও যেন সীমান্ত পারিদিয়ে পালাতে না পারে এবং এই ব্যাবহার করে কোন সন্ত্রাসী যেন অস্ত্র গোলাবারুদ, মাদক চোরাচালান করতে না পারে সেদিকে কঠোর নজরদারি করছে বিজিবি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com