প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ৫:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ৮:০০ পি.এম
রাজস্থলী হিল ফ্লাওয়ার কিন্ডার গার্ডেন স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

রাজস্থলী উপজেলার হিল ফ্লাওয়ার কিন্ডার গার্টেন স্কুলের ৬ষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে হিল ফ্লাওয়ার কিন্ডার গার্টেন স্কুলের উদ্যোগে এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণ এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেঅং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ নোমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রিন্সিপাল সুইথিনঅং মারমা।
আলোচনা সভায় বক্তারা বিদ্যালয়ের বিগত পাঁচ বছরের শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং শিশুদের মেধা বিকাশে পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সান্ত্বনা পুরস্কার তুলে দেন। সবশেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com