বিলাইছড়ি উপজেলায় বিষপানে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম নাজম বালা চাকমা (৫০)। তিনি বিলাইছড়ি সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলছড়ি গ্রামের বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুরজিত দত্ত জানান, ১৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৯ ফেব্রুয়ারি সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মাসারুরুল হক গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহত নারীটি কীটনাশক সেবন করেছিলেন। পরিবার সূত্রে আরও জানা যায়, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে সুরতহাল প্রস্তুত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com