রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়ন থেকে প্রথমবারের মতো জেলা পরিষদ সদস্য পদে মানোন্নয়নের দাবি জানিয়েছেন শামশু তঞ্চঙ্গ্যা। তিনি বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে শামশু তঞ্চঙ্গ্যা জানান, তিনি বর্তমানে বিলাইছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৮ সাল থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। এছাড়া ২০১১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন।
তিনি আরও বলেন, ফারুয়া ইউনিয়ন একটি জনবহুল এলাকা যেখানে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করেন। জনসংখ্যা ও ভৌগোলিক বিস্তৃতির দিক থেকে গুরুত্বপূর্ণ হলেও এ ইউনিয়ন থেকে এখন পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে কোনো প্রতিনিধি মনোনীত হয়নি। এর ফলে ইউনিয়নটি দীর্ঘদিন ধরে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে রয়েছে বলে তিনি মনে করেন।
শামশু তঞ্চঙ্গ্যার মতে, দুর্গম ও অবহেলিত এই ইউনিয়নের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে স্থানীয় প্রতিনিধি থাকা প্রয়োজন। সে লক্ষ্যে আগামী নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ-এ নিজেকে একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এ বিষয়ে তিনি দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com