বান্দরবান জেলার নব নির্বাচিত সংসদ সদস্য সাচিংপ্রু জেরী বুধবার (৪ মার্চ ২০২৬) বিকেলে লামা উপজেলার পৌর শহরস্থ পার্বত্য জেলা পরিষদ গেষ্ট হাউসে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে বলেন, "ঈদ উপলক্ষে প্রান্তিক মানুষের জন্য সরকারি বরাদ্দ ত্রাণ সামগ্রী যথাযথ বন্টন নিশ্চিত করতে হবে। দরিদ্র মানুষের অধিকারকে কেউ যেন সহমর্মিতা না ভাবেন।" তিনি অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হওয়ার আহবান জানান।
ইফতার মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন বান্দরবান জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, যুগ্ন আহ্বায়ক আব্দুল মাবুদ, যুগ্ন আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র মোঃ আমির হোসেন, জেলা বিএনপি সদস্য ও সাবেক লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক লামা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া।
পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি আবুল হাসেম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ তাহের, জেলা যুবদলের সহসভাপতি ও লামা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন রফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি ও লামা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জাকির হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে সংসদ সদস্যকে লামা ও আলীকদম উপজেলার নেতৃবৃন্দ এবং প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন। এছাড়া তিনি উপজেলা সমাজসেবা অফিস পরিদর্শন ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কিছুক্ষণ অবস্থান নিয়ে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন। এটি তার নির্বাচিত হওয়ার পর প্রথম লামা সফর।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com