পবিত্র মাহে রমজান উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার সকালে সাজেক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যোগে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় অসহায় পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়েছে।
বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে দুধ, চিনি, সেমাই, ছোলা সহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ছিল।
স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com