রাঙ্গামাটির লংগদু উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় এক এইচএসসি পরীক্ষার্থীর ফরম পূরণের ব্যবস্থা করা হয়েছে।
রোববার (৮ মার্চ) সকাল ১১টায় লংগদু জোনের আরপি পোস্টে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. সোহাগ হোসেনকে ফরম পূরণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ (এসপিপি, পিএসসি)-এর পক্ষে জোনের উপ-অধিনায়ক মেজর মো. শাহিনুর আল সাকিব (পিএসসি) শিক্ষার্থী সোহাগ হোসেনের হাতে নগদ অর্থ তুলে দেন।
সহায়তা পেয়ে শিক্ষার্থী সোহাগ হোসেন বাংলাদেশ সেনাবাহিনী ও লংগদু জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় জোনের পক্ষ থেকে জানানো হয়, সেনাবাহিনী দেশের কল্যাণে বিভিন্ন উন্নয়ন ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে এ ধরনের সহায়তা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com