মোঃ শহিদুল ইসলাম শহীদ, থানচি::
কিং সালমান হিউম্যানটোরিয়ান এইড রিলিফ সেন্টারের উপহার কৃত খেজুর, বান্দরবান জেলার থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল এর সার্বিক প্রচেষ্টায় এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বসবাসরত রোজাদার মুসলমানদের মাঝে খেজুর প্রদান করা হয়েছে।
১১মার্চ,২০২৬ বিকেলে,উপজেলার মোট বরাদ্দ পাঁচ কার্টুন চল্লিশ কেজির মধ্যে,টিএনটিপাড়া মাদ্রাসা ৫ কেজি।থানচি বাজার জামে মসজিদ ৫ কেজি। আমতলীপাড়া জামে মসজিদ তিন কেজি। বলিপাড়া মাদ্রাসা পাঁচ কেজি। বলিপাড়া মসজিদ তিন কেজি। বাকি সব ২০০ গ্রাম করে পলিব্যাগের মাধ্যমে থানচি নতুন পাড়া এবং ফজল করিম পাড়ায় বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com