বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এসব উপহার বিতরণ করা হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সহিদুল হক।
অনুষ্ঠানে উপজেলার ৭৩ জন ভাতাভোগী দলনেতা, দলনেত্রী ও আনসার কমান্ডারদের মাঝে পোলাও চাল, সেমাই, গুঁড়া দুধ, সুজি, নুডুলস, চিনি ও সয়াবিন তেলসহ বিভিন্ন খাদ্যপণ্য বিতরণ করা হয়।
উপহার পেয়ে ভাতাভোগী সদস্য মো. কামাল উদ্দিন সন্তোষ প্রকাশ করে বলেন, প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে উপহার পেয়ে তারা আনন্দিত।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সহিদুল হক বলেন, আনসার ও ভিডিপি সদস্যরা দেশের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সরকারের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন এবং সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় তাদের অবদান রয়েছে।
অনুষ্ঠানে উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক মো. আবদুল্লাহ সিকদারসহ স্থানীয় সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com