বান্দরবানের লামা উপজেলায় তথ্য অফিসের উদ্যোগে জনসচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে লামা উপজেলা পরিষদ মিলনায়তনে “সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীর জন্য পরিবহন সুবিধা, তথ্য অধিকার, গুজব ও অপপ্রচার প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
লামা সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তানভীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা আমীর কাজী মুহাম্মদ ইব্রাহিম এবং লামা প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মঈন উদ্দিন বলেন, তৃণমূল পর্যায়ের নারীদের সচেতনতা ও সক্ষমতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভাপতির বক্তব্যে সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক বলেন, জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং গুজব প্রতিরোধে সচেতনতা তৈরি করাই এ ধরনের আয়োজনের উদ্দেশ্য।
সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক নারী অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com