
কক্সবাজারের ঐতিহ্যবাহী ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় ১২ মার্চ বৃহস্পতিবার বিকেলে শিক্ষক, কর্মচারী ও বিদ্যালয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে।
বিদ্যালয় প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত অতিথিদের স্বাগত জানিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। এতে বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সদস্য নুরুল আমিন ও অবসরপ্রাপ্ত শিক্ষক শফিক আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইফতারে অংশ নেন ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল হক, সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ খান, এস. এম. তারেকুল হাসান (তারিক), সহকারি শিক্ষক দেলাওয়ার হোছাইন, মোঃ হাবিবুল্লাহ, মোঃ আব্দুল খালেক, আশিকুর রহমান, নুরুল হুদা, নুরুল আবছার, আব্দুল্লাহ আল মামুন, ফাতেমা বেগম, রাশেদা কাউসার, নুসরাত সোলতানা, রুহুল আমিন, রফিকুল ইসলাম, ইফফাত সানিয়া, শাহজালাল মুনির, অফিস সহকারী শামসুল আলম এবং অন্যান্য কর্মচারী।
ইফতার অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম, সরকারি শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন, গিয়াস উদ্দিন ও মোজাম্মেল হক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দিক।