শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক স্ট্যাটাসে নজর, রাঙ্গামাটির আসামবস্তি কেন্দ্রীয় শ্মশানে ডিপ টিউবওয়েল স্থাপন বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত ১১ কোটি টাকায় বান্দরবানে তিনটি আধুনিক বাজার ভবন সম্পন্ন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সাজেকে পর্যটকের হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দিল বাংলাদেশ সেনাবাহিনী লংগদুতে জমি দখল ও আদালতের আদেশ অমান্যের অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি ৩৭ বিজিবির লামায় মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স পাহাড় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান আবাসন সংকটে লামার ১,৩২৫ সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রভাব পড়ছে সেবায় জ্ঞানের আলো ছড়াতে ঈদগাঁওতে নতুন পাঠাগার পানছড়ির মরাটিলায় ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়, পৃথক মন্দির নির্মাণে সহায়তার আহ্বান কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ঈদগাঁওতে দু’ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী: যুবনেতা ইমরুল হাসান তালুকদার বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী, সংগঠক ও বাচিকশিল্পী চিংলামং চৌধুরী
Notice :

খাগড়াছড়িতে ২৮৮ ধর্মীয় প্রতিষ্ঠান ও এতিমখানায় পার্বত্য জেলা পরিষদের অনুদান

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।

পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার ইসলাম ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও এতিমখানার সহায়তায় আর্থিক অনুদান বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

সোমবার (১৬ মার্চ) দুপুরে পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার মোট ২৮৮টি মসজিদ, এতিমখানা ও মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানকে এ অনুদান প্রদান করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং এতিম শিশুদের কল্যাণে সহায়তা প্রদানই এ উদ্যোগের উদ্দেশ্য।

অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহম্মেদ নিপু, জেলা পরিষদ সদস্য জয়া ত্রিপুরা, মাহবুব আলম, নিটোল মনি চাকমাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, রমজান মাস মুসলিম সম্প্রদায়ের জন্য আত্মসংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ সময় ধর্মীয় প্রতিষ্ঠান ও এতিমদের সহায়তায় এগিয়ে আসা একটি মানবিক উদ্যোগ।

এদিকে একই দিন দুপুরে জেলা সদরের ভুয়াছড়ি ইউনিয়নে শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও শাড়ি বিতরণ করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *