মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  বহু বছর পর ফিরে পেলেন দৃষ্টিশক্তি: মহালছড়ি জোনের উদ্যোগে ৭৬ জনের ছানি অপারেশন ফাঁসিয়াখালী রেঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, তদন্তের দাবি বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠবোঝাই দুই জিপ জব্দ থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, যুবলীগ-আওয়ামী লীগ নেতাসহ আটক ২০ রামুতে পারিবারিক বিরোধে ছেলের গুলিতে বাবা নিহত, এলাকায় চাঞ্চল্য কুরাং পাড়া ও কুরাং বাজারে সোলার চালিত পানি প্রকল্পে স্বস্তি ফিরেছে শতাধিক পরিবারে বান্দরবানের বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির মানবিক সহায়তা নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্প কাপ্তাইয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে ডাকাতি: একজন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়নি
Notice :

রাঙামাটিতে মধুকৃষ্ণ ত্রয়োদশী উপলক্ষে মহা বারুণী স্নান

কাপ্তাই প্রতিনিধি।।

মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি উপলক্ষে প্রাগৈতিহাসিক তীর্থস্থান কাপ্তাইয়ের সীতাঘাটে শ্রীশ্রী মাতা সীতা মন্দিরে মঙ্গলবার মহা বারুণী স্নানের আয়োজন করা হয়। পার্বত্য চট্টগ্রামসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার সনাতন ধর্মাবলম্বী ভক্তরা কর্ণফুলী নদীতে পবিত্র স্নান, মন্দিরে পূজা ও মহাপ্রসাদ গ্রহণের মাধ্যমে মা সীতা দেবীর কাছে নিজেদের বাসনা প্রকাশ করেন।

দিনব্যাপী অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ এবং সীতা মেলা অনুষ্ঠিত হয়। সীতাঘাটে জাতীয়, ধর্ম ও বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ একত্রিত হন। ভক্তরা মন্দিরের বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেন এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন শ্রী সমলেন্দু বিকাশ দাশ, সভাপতি শ্রীশ্রী মাতা সীতাদেবী মন্দির পরিচালনা কমিটি। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য দয়াল দাশ, বাংলাদেশ মহাতীর্থ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শ্রী রত্নেন্দু ভট্টাচার্য্য, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *