পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবানের আলীকদম উপজেলায় ৬০০ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় মরহুম আলহাজ্ব খুইল্যামিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আলীকদম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইউনুস মিয়া।
আয়োজক সূত্রে জানা যায়, ঈদ সামগ্রীর মধ্যে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়।
উপকারভোগীদের মধ্যে নরুল আমিন ও আয়েশা বেগম বলেন, ঈদ উপলক্ষে এ ধরনের সহায়তা পেয়ে তারা আনন্দিত। তাদের মতে, এ সহায়তা না পেলে অনেকের পক্ষে নতুন পোশাক কেনা সম্ভব হতো না।
অনুষ্ঠানে মো. ইউনুস মিয়া বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি সামাজিক দায়িত্ব। ভবিষ্যতে আরও বেশি মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com