মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  বহু বছর পর ফিরে পেলেন দৃষ্টিশক্তি: মহালছড়ি জোনের উদ্যোগে ৭৬ জনের ছানি অপারেশন ফাঁসিয়াখালী রেঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, তদন্তের দাবি বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠবোঝাই দুই জিপ জব্দ থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, যুবলীগ-আওয়ামী লীগ নেতাসহ আটক ২০ রামুতে পারিবারিক বিরোধে ছেলের গুলিতে বাবা নিহত, এলাকায় চাঞ্চল্য কুরাং পাড়া ও কুরাং বাজারে সোলার চালিত পানি প্রকল্পে স্বস্তি ফিরেছে শতাধিক পরিবারে বান্দরবানের বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির মানবিক সহায়তা নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্প কাপ্তাইয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে ডাকাতি: একজন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়নি
Notice :

থানচিতে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিজিবির ঈদ আনন্দ ভাগাভাগি

মোঃ শহিদুল ইসলাম শহীদ, থানচি প্রতিনিধি।।

পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে বান্দরবানের থানচি উপজেলায় কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর জোন কমান্ডার।

শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতরের দিন বলিপাড়া ইসলামিয়া তালিমুল কুরআন এবতেদায়ী মাদ্রাসায় উপস্থিত হয়ে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিক প্রায় ৬০ জন শিক্ষার্থীর মাঝে মিষ্টি বিতরণ করেন এবং তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সুস্থতা, শিক্ষাজীবনের অগ্রগতি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, শিশুদের কল্যাণ নিশ্চিত করা সমাজের সবার নৈতিক দায়িত্ব এবং বিজিবি নিয়মিতভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

মিষ্টি পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানায়। আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি সামাজিক বন্ধনও জোরদার হয়।

অনুষ্ঠানে বলিপাড়া জোনের মেডিকেল অফিসার মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া, বিজিওএম, এএমসি এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্টরা এ মানবিক উদ্যোগের জন্য বিজিবির প্রতি ধন্যবাদ জানান। স্থানীয়দের মতে, এ ধরনের কর্মকাণ্ড আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *