শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক স্ট্যাটাসে নজর, রাঙ্গামাটির আসামবস্তি কেন্দ্রীয় শ্মশানে ডিপ টিউবওয়েল স্থাপন বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত ১১ কোটি টাকায় বান্দরবানে তিনটি আধুনিক বাজার ভবন সম্পন্ন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সাজেকে পর্যটকের হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দিল বাংলাদেশ সেনাবাহিনী লংগদুতে জমি দখল ও আদালতের আদেশ অমান্যের অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি ৩৭ বিজিবির লামায় মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স পাহাড় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান আবাসন সংকটে লামার ১,৩২৫ সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রভাব পড়ছে সেবায় জ্ঞানের আলো ছড়াতে ঈদগাঁওতে নতুন পাঠাগার পানছড়ির মরাটিলায় ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়, পৃথক মন্দির নির্মাণে সহায়তার আহ্বান কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ঈদগাঁওতে দু’ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী: যুবনেতা ইমরুল হাসান তালুকদার বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী, সংগঠক ও বাচিকশিল্পী চিংলামং চৌধুরী
Notice :

রাঙ্গুনিয়া ইসলামপুর প্রয়াত যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্ট: মো.ইউসুফ রাঙ্গুনিয়া 

রিপোর্ট: মো.ইউসুফ রাঙ্গুনিয়া 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নে প্রয়াত নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের স্মরণে বিশেষ দোয়া ও কবর জিয়ারত কর্মসূচি পালিত হয়েছে।

​আজ রবিবার (২৯ মার্চ) ইসলামপুর ইউনিয়ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

​কর্মসূচির শুরুতে নেতাকর্মীরা রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সাবেক সদস্য মরহুম জাহাঙ্গীর আলম ও মরহুম জিল্লুর রহমান ভান্ডারী এবং ইসলামপুর ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য মরহুম মো. রাশেদ, মরহুম আহমদ সৈয়দ ননাইয়্যা ও মরহুম মো. নবী-এর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে তাঁদের বিদেহী আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদাউস কামনা করা হয়।

 

​জিয়ারত পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা প্রয়াত নেতাদের রাজনৈতিক ত্যাগ ও আদর্শের কথা স্মরণ করেন। ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল পারভেজ বলেন,

​জাতীয়তাবাদী আদর্শ রক্ষা এবং জনগণের অধিকার আদায়ে এই প্রয়াত নেতাদের ত্যাগ রাঙ্গুনিয়াবাসী আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁদের শূন্যতা দলের জন্য এক অপূরণীয় ক্ষতি।

 

​সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলার তথ্য ও গবেষণা সম্পাদক এবিএম সাইফুদ্দিন, ইসলামপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সৈয়দ কোম্পানি, সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, ইসলামপুর সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম, ছাত্রদলের সভাপতি,মোঃ সাইমন,সাধারণ সম্পাদক, রিমন,যুবদল সাজ্জাদ, সোহেল,খোকন,তাজুল, শহিদুল, গিয়াস উদ্দিন, সাইফুল ইসলাম, প্রমুখ।

 

​উক্ত অনুষ্ঠানে ইসলামপুর ইউনিয়ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *