মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি।।
'উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকালে মাটিরাঙ্গা উপজেলা অডিটরিয়ামে ফিতা কেটে এই মেলা ও প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুর রহমান। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, ঢাকার সহযোগিতায় মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শরিফুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা উদ্যানতত্ত্ববিদ মো. আব্দুল্লাহ আল মাসুম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সেলিম রানা এবং উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) রাজীব রায় চৌধুরী। এছাড়াও মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলা উদ্দিন হেলালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এবারের বিজ্ঞান মেলায় উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশগ্রহণ করেছে। দিনব্যাপী এই আয়োজনে বিজ্ঞানের জয়যাত্রা ও তরুণ শিক্ষার্থীদের মেধা বিকাশে বিভিন্ন অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার আয়োজন রাখা হয়েছে।
একই দিনে প্রকল্প উপস্থাপন এবং স্টল পরিদর্শন এবং সুবিধাজনক সময়ে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ফলাফল প্রকাশ আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুর রহমান জানান, নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের বিজ্ঞান মেলার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীরা তাদের মেধা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com