তসলিম উদ্দীন বরকল প্রতিনিধি:
রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলায় উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ ১৪ এপ্রিল সকালে বরকল উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা সম্মেলন কক্ষের সামনে থেকে মুল শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হবার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে উপভোগ করা হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরে রঙিন ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন সাজসজ্জায় অংশ নেন, যা পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া, বরকল থানার এস আই মোঃ রাহাতুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহিনা আক্তার , বরকল উপজেলা প্রেস ক্লাব সভাপতি তসলিম উদ্দীন , সাধারন সম্পাদক মোঃ ইমরান হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও শোভাযাত্রায় অংশ নেন উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্দা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যের প্রতীক। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই মূল লক্ষ্য। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ বর্ষবরণ অনুষ্ঠান বরকলবাসির মধ্যে নতুন বছরের আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে দেয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com