হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙামাটির রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ এমদাদ উল্লাহ।
সহকারী শিক্ষক হাফেজ জাহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তড়িৎ বড়ুয়া, শিমুলচন্দ্র শীল। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর বিদ্যালয়ের ঐতিহ্য অনুযায়ী নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের কামনা করে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের সুনাগরিক ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই। পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকেও মানপত্র পাঠ ও অনুভূতি ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com