প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৯:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ১১:১২ পি.এম
রাজস্থলীতে নববর্ষের পানি খেলায় মেতেছে মারমা সম্প্রদায়ের তরুণ তরুণীরা

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী ।।
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাঙামাটির রাজস্থলী উপজেলায় পানি খেলায় মেতেছে পাহাড়ি তরুণ তরুণীরা। শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১টায় উপজেলার খাগড়াছড়ি পাড়া যুবক ও যুবতীদের উদ্যোগে স্থানীয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে পানি উৎসব-২০২৬ ও মারমা ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এসময় রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এবং ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী পানি ছিটিয়ে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে দীপন তালুকদার দিপু বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের সকল জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং তাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি লালনে বদ্ধপরিকর। পাহাড়ে বসবাসরত চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, খিয়াংসহ প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি রক্ষায় আমরা অতীতেও কাজ করেছি এবং ভবিষ্যতেও পাশে থাকব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ বাবুল, দেবজ্যোতি চাকমা, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মংঞোই মারমা, সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম, সহ-সভাপতি চথোয়াইপ্রু মারমা এবং সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মিয়া, মহিলা দলের সভাপতি প্রেমা তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিনহাজ উদ্দিন খোকন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উদ্বোধন শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উৎসবকে কেন্দ্র করে স্থানীয় পাহাড়ী ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এই ধরনের অনুষ্ঠান সকল সম্প্রদায়ের সম্প্রীতি ও ভাতৃত্ববোধ সৃষ্টিতে ভুমিকা পালন করবে বলেও জানান বক্তারা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com