সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ২০২৬ইং সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২০এপ্রিল ২০২৬ রোজ সোমবার বেলা ১২টার সময় সিনিয়র মাদ্রাসার সম্মেলন কক্ষে ২০২৬ ইং সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি'র সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বের সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার অভিভাবক সদস্য ও পানছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ জামাল উদ্দিন, অনুষ্ঠানটির সঞ্চালনা করেন শিক্ষক মোঃ ইমরান হোসেন। এ বছর অত্র মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন ৪৭ জন শিক্ষার্থী।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com