প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ১১:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৬, ৭:১২ পি.এম
রাজস্থলীতে মহান মে দিবস জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী।।
রাজস্থলীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) বেলা ১১টায় দিবসটি উদযাপন উপলক্ষে একটি র্যালী উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরিদ আহম্মদ, রাজস্থলী থানার এসআই জয়নাল আবেদিন এবং রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান।
সভায় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য। বিশেষ করে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের গুরুত্বারোপ করে তারা শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি কমানো এবং কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com