খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব নীলকান্ত পাড়া এলাকায় যৌথ বাহিনীর এক অভিযানে জনেল চাকমা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
জানা যায়, রবিবার (৩ মে) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে জনেল চাকমার নিজ বাড়িতে তল্লাশি চালানো হলে তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানের সময় তার কাছ থেকে অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তি জনেল চাকম পিতা ত্রিপান জতী চাকমা, মাতা প্রতী বালা চাকমা, গ্রামের বাড়ি প্যারা ছড়া, ডাকঘর খাগড়াছড়ি। তার স্ত্রীর নাম প্রিতী চাকমা।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com