রামু প্রতিনিধি।
কক্সবাজারের রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক চারবার নির্বাচিত ইউপি সদস্য ও ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল বশর সোমবার ৪ মে ভোর সাড়ে চারটায় চট্টগ্রাম মা ও হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুনগাহী রেখে গেছেন।
সোমবার দুপুরে আবুল বশরের মরদেহ চট্টগ্রাম থেকে এ্যাম্বুলেন্সযোগে রামু তেমুহনী জুলেখার পাড়াস্থ বাড়িতে আনা হলে তাঁকে এক নজর দেখার জন্য ছুটে যান রাজনৈতিক, সামাজিক জনপ্রতিনিধিসহ নানান শ্রেনী পেশার মানুষ।
পারিবারিক সূত্রে জানা গেছে- আবুল বশর মেম্বার কে প্রথমে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর মা ও শিশু হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। সোমবার আছরের নামাজের পর অফিসেরচর কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা পূর্ব সমাবেশে স্মৃতিচারণ করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, মরহুমের বড় ছেলে সালাহ উদ্দিন ও ছোট ছেলে মহসিন।
রামু উপজেলা বিএনপির সাবেক সাংগঠিক সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন বাবুর সঞ্চালনায় জানাজায় উপস্থিত ছিলেন- রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান মুফিজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা জামান শাহীনসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তুরের শত শত জনতা। জানাজা শেষে ফতেখাঁরকুল অফিসের চর ইসলামিয়া এমদাদিয়া কাছেমুল উলুম মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
ফতেখাঁরকুল ইউনিয়নের সাবেক নির্বাচিত ইউপি সদস্য বিএনপি নেতা আবুল বশরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, সহ সভাপতি খালেদ হোসেট টাপু, যুগ্ন সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, সাংগঠনিক সম্পাদক হাসান তারেক মুকিমসহ সকল সদস্যবৃন্দ। এক শোক বার্তায় প্রেস ক্লাব নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com