প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৬, ৬:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৬, ৮:৫২ এ.এম
পানছড়িতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সৈয়দ এম এ বাসার, পানছড়ি।।
খাগড়াছড়ির পানছড়িতে ৫ মে/২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৬ মে) সকাল সাড়ে ৯টায় পানছড়ি বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদে হেফাজতে ইসলাম পানছড়ি শাখার উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা কারী আব্দুল কাদের সাহেব। হেফাজতে ইসলাম পানছড়ি শাখার সভাপতি মাওলানা শাব্বীর মাহমুদ (রশীদী)-এর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুফতী মহিউদ্দীন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৫ মে’র শহীদি তামান্না এ দেশের ইসলাম প্রিয় তৌহিদী জনতার হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে। ইসলামের মর্যাদা রক্ষায় যারা জীবন দিয়েছেন, তাদের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। বক্তারা ইসলামের আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও দশের সেবায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে পানছড়ি বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতীব মাওলানা দলিলুর রহমান বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে ৫ মে’র ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় উলামায়ে কেরাম ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com