বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে ফ্যামেলী কার্ড, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফের সুবিধা বান্দরবানবাসী সঠিক সময়ে পাবে বলে জানিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস।
বুধবার (১৩ মে) বিকালে জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও কৃষিবান্ধব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলের কৃষক ও নিম্ন আয়ের পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে ফ্যামেলী কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়াও কৃষকদের আর্থিক চাপ কমাতে কৃষি ঋণ মওকুফ কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। যাতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা নতুন করে কৃষি উৎপাদনে উৎসাহ পায়। তিনি বলেন, বান্দরবানের লামা উপজেলায় ইতোমধ্যে ১ হাজার ৯৭ জনকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে। এছাড়া খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিবেশ সংরক্ষণ ও কৃষি উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে।
জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলামবাচ্চু সহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com