মোঃ ইউসুফ রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার রোয়াজারহাট এলাকায় অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে। বুধবার (১৩ মে) ভোর ৫টার দিকে জাকির আলম মার্কেটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে জাহাঙ্গীর আলমের দুটি ভাঙারি দোকান, আরিফুল ইসলামের একটি সেমিপাকা চায়ের দোকান, অরুন নন্দীর একটি রিকশা গ্যারেজ এবং জাকির আলমের একটি কাঁচা দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা জাহেদুর রহমান জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারচালিত চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ভোরের দিকে দোকানগুলো বন্ধ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com