দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি
রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে “ট্রাফিক সচেতনতা কর্মসূচি–২০২৬” অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৬ মে) বিকাল ৪ ঘটিকায় রাঙ্গামাটির লেক ভিউ গার্ডেনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময়, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান, এমপি। বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস, রাঙ্গামাটি জেলা বিএনপি সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা , কর্মচারী, উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দিন দিন বাড়তে থাকা সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পর্যটননির্ভর রাঙ্গামাটিতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই। ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব, দুর্ঘটনা প্রতিরোধে করণীয়, হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের প্রয়োজনীয়তা এবং নিরাপদ যান চলাচল বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা চলমান থাকবে । সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রাঙ্গামাটিতে আরও নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও জনবান্ধব ট্রাফিক ব্যবস্থা গড়ে উঠবে এ বিষয়ে সকলকে এগিয়ে আসতে হবে। বক্তারা আরও বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; প্রয়োজন সচেতন নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ। তাই সাধারণ জনগণ, পরিবহন চালক, শিক্ষার্থী ও পর্যটকদের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে চালকদের তথ্য সংরক্ষণ, পরিচয় শনাক্তকরণ এবং ট্রাফিক ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে এটি আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। এসময় মন্ত্রী, সিএনজি থ্রি-হুইলার চালকদের একটি ডিজিটাল ডাটাবেস উদ্বোধন করেন।, মোটরসাইকেল চালক দের মাঝে হেলমেট বিতরণ ও সচেতনাতা মূল্যক লিফলেট বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com