বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙ্গামাটির বাঘাইছড়িতে ভূমি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে । সোমবার সকালে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান ভূমি অফিসের ফটকে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন।
এসময় সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বি সহ স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন। পরে বিশাল শোভা যাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী ও সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com