
মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর আহাম্মদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, রামাচরণ মার্মা (রাসেল), বিদ্যালাল তঞ্চঙ্গ্যা ও জামাইয়া তঞ্চঙ্গ্যা।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। উপস্থিত ছিলেন রাজেশ প্রসাদ রায়, ওমর ফারুক, বখতেয়ার হোসেন, নিরালা কান্তি চাকমা, নিত্যলাল তঞ্চঙ্গ্যা, থানার প্রতিনিধি এসআই শরীফ, মহিলা সদস্য রানী বালা তঞ্চঙ্গ্যা, রিতা চাকমা, হেডম্যান বিমলী চাকমা, প্রভাষক ইয়াসমিন সুলতানা মনি, অমৃত চাকমাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তাদের কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও প্রশাসনিক কার্যক্রমে অবদানের কথা উল্লেখ করেন। পরে তাঁদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com