খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ লাইন্সে সদরকেন্দ্রিক বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের অংশগ্রহণে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) আয়োজিত এ প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. মোরতাজা আলী খাঁন।
পুলিশ সূত্রে জানা যায়, প্যারেডে অংশগ্রহণকারী কর্মকর্তা ও সদস্যদের অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার কিট সামগ্রী ও কিট বই পরিদর্শন করেন। এ সময় তিনি সরকারি মালামালের সঠিক সংরক্ষণ ও ব্যবস্থাপনা, কিট সামগ্রীর প্রাপ্যতা নিশ্চিতকরণ, পোশাকের মান বজায় রাখা এবং সরকারি সম্পদের অপব্যবহার রোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ ছাড়া পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধ বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (খাগড়াছড়ি সার্কেল) কামরুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com