মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা উপজেলা সংবাদদাতা।।
২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ক্ষুদ্র ও প্রান্তিক ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
মাটিরাঙ্গা উদ্যানতত্ত্ববিদ মো. আব্দুল্লাহ আল মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাহাবুদ্দিন আহমেদ। এ সময় তাঁর সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইউনুছ নূর।
অনুষ্ঠানে মাঠ পর্যায়ে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কৃষকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক পরামর্শ দেন উপজেলা কৃষি কর্মকর্তা।
কর্মসূচির আওতায় মনোনীত ৫০ জন কৃষকের প্রত্যেককে গ্রীষ্মকালীন পেঁয়াজের ‘এন-৫৩’ জাতের ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি (উঅচ) সার, ১০ কেজি এমওপি (গঙচ) সার, ২শত গ্রাম বালাইনাশক এবং বীজতলার শেড তৈরির জন্য বিনামূল্যে পলিথিন প্রদান করা হয়।
উক্ত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং সুবিধাভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com