রামু উপজেলা সংবাদদাতা।।
কক্সবাজারের রামুতে বাল্যবিবাহ, মাদকের কুফল, লিঙ্গভিত্তিক সহিংসতা এবং সামাজিক রীতিনীতির নেতিবাচক প্রভাব চিহ্নিতকরণ ও উত্তরণে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে কন্যাশিশুর শিক্ষা নিশ্চিতকরণ, নারী-পুরুষ বৈষম্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন এবং পরিবার পরিকল্পনা বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড সেফটি নেট প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার রামু উপজেলা পরিষদের বাঁকখালী মিলনায়তনে এ প্যানেল সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ। আলোচনায় অংশ নেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রোজিনা আকতার রুমি, রামু প্রেস ক্লাবের সহ-সভাপতি আল মাহমুদ ভূট্টো, ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার ডায়মন্ড জেসফার, মোবিলাইজেশন অ্যান্ড সিস্টেম স্ট্রেনদেনিং অফিসার মাইকেল মন্ডল ও জুই জুলিয়ানা রিছিল, এনজিও কর্মকর্তা জুয়েল তালুকদার এবং সংবাদকর্মী আবুল কাশেম।
সংলাপে রামু উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইয়ুথ ফোরামের সদস্যরা অংশ নেন। এছাড়া সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, ধর্মীয় নেতা, সাংবাদিক, অভিভাবক এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
আলোচনায় শিশুর অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, শিক্ষার প্রসার, বাল্যবিবাহ নিরোধ আইন বাস্তবায়ন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক কুসংস্কার ও নেতিবাচক রীতিনীতির প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com